ঢাকা, বাংলাদেশ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী সম্মেলন ও কর্মী সমাবেশ

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম):   কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী হযরত মুহাম্মদ (সা.) সম্মেলন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৮ আগস্ট, ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া।
ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল মালেকের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান এবং পেশাজীবী পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও সমাজে নৈতিক অবক্ষয় মোকাবিলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও তারা দাবি করেন।
সম্মেলনে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
28 August 2026

পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস নিরাপদ বিশ্বের জন্য নিরস্ত্রীকরণ অপরিহার্য

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী সম্মেলন ও কর্মী সমাবেশ

সর্বশেষ পরিমার্জন : ১২:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬