ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
জামায়াতের নির্বাচনী সভায় দাঁড়িপাল্লায় চাইলেন হিন্দুনেতা রাজবিহারী দাশ

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৭ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় দাড়িঁপাল্লার পক্ষে ভোট চেয়েছেন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও হিন্দু নেতা রাজ বিহারী দাশ।
সোমবার সকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত এ জনসভায় তিনি বক্তব্য রাখেন। বক্তৃতায় রাজ বিহারী দাশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।এ সময় তিনি বিশেষভাবে কক্সবাজারের সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, কক্সবাজার সদর আসনের পাশাপাশি কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামের প্রার্থীরা বিজয় অর্জন করবেন,এমন প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামের প্রার্থীদের প্রতি সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণে পুরো মাঠে নির্বাচনী কর্মসূচির প্রাণবন্ত পরিবেশ লক্ষ্যনীয় ছিল।



















