ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জামায়াত ইসলামীর ৩০কর্মী বিএনপিতে যোগদান

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৪ বার পঠিত
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নির্বাচনী পথসভায় ৩০জন জামায়াতের কর্মী বিএনপিতে যোগদান করেন।
মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাট্টিতলা বাজার প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।
ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক একে আসগার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
তিনি বলেন সত্যিকার অর্থে ইসলাম প্রিয় ও ইসলাম অনুরাগী দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্‌ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন। এসময় তিনি জামায়াত থেকে সদ্য যোগদানকৃত ৩০জন কর্মীকে অভিনন্দন জানান, ফুলের মালা পড়ান এবং আগামীতে দেশ গঠনে সকলকে বিএনপির পতাকাতলে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, ধাইনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল কাইউম সফেদ ডাক্তার, সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জামায়াত ইসলামীর ৩০কর্মী বিএনপিতে যোগদান

সর্বশেষ পরিমার্জন: ০৭:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬