ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জামায়াত ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে- এমপি খোকন তালুকদার

গাউছ-উর রহমান, মাদারীপুর:    জামায়াত ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে, ক্ষমতায় আসার সুযোগ গত ২৬ সালের নির্বাচনেই তারা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শুক্রবার সকালে সদর উপজেলার এ,সি নর্থ কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
এমপি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ কোটি মানুষকে কিভাবে ভাল রাখা যায় সেই চেষ্টা করছেন। তিনি আরো বলেন,জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে চায় সেজন্য তারা যেকোনো পন্থায় হোক তাদের ক্ষমতা দরকার। আমি মনে করি আমাদের ক্ষমতা না এই বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখা দরকার।জামায়াত কি করলো সেদিকে আমি খেয়াল করবোনা আমি চাই মানুষ কিভাবে ভাল থাকবে সে ব্যাপারে গুরুত্ব দেওয়া।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাড.মাসুদ পারভেজ,বাবু অজয় কৃষ্ণ। উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,বিএনপি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
23 October 2026

নীলফামারীতে চেতনানাশক খাইয়ে ভ্যান-ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার-৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

জামায়াত ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে- এমপি খোকন তালুকদার

সর্বশেষ পরিমার্জন : ১২:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬