ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্রীপুরে শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন যুবদল নেতা আবু তাহের প্রধান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর পৌরসভার শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নকাজে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন শ্রীপুর পৌর যুবদলের সদস্যসচিব আবু তাহের প্রধান।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর মসজিদের টাইলস স্থাপনসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য প্রথম ধাপে তিনি এ অর্থ প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতেও মসজিদের উন্নয়ন ও সংস্কারকাজে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এ সময় আবু তাহের প্রধান বলেন, দান-অনুদান গোপনে করাই উত্তম। তবে মসজিদের উন্নয়নকাজে সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যে বিষয়টি প্রকাশ্যে এসেছে। তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। মসজিদের উন্নয়নে আমি আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ। প্রথম ধাপে সহযোগিতা করেছি, ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখব।”

তিনি আরও বলেন, একটি মসজিদ শুধু ধর্মীয় ইবাদতের স্থান নয়, এটি এলাকার সামাজিক সম্প্রীতি ও ঐক্যেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। মুসল্লিরা যাতে সুন্দর ও মনোরম পরিবেশে নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে মসজিদের উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।

এ সময় তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতা কামনা করে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাগ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি টিপু সুলতান, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনসুর আহমেদ, শ্রীপুর মডেল থানার সেকেন্ড অফিসার আব্দুল জলিল, শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা মাইজুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা শামসুল হক, মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি হাজী মোসলেম উদ্দিন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান মাস্টার, সেলিম ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় উপস্থিত ব্যক্তিরা মসজিদের উন্নয়নকাজ এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
23 October 2026

শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শ্রীপুরে শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন যুবদল নেতা আবু তাহের প্রধান

সর্বশেষ পরিমার্জন : ১০:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬