ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
জামালপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে

সৈয়দ মুনিরুল হক নোবেল
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ২৬ বার পঠিত

সৈয়দ মুনিরুল হক নোবেল: বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) দুপুরে আসামিরা মাদারগঞ্জ আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক রোমানা আক্তার তাদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- জেলা কৃষক লীগের কৃষিপণ্য সম্পাদক হোসেন আলী, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, মেলান্দহ উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজি ও বাবর আলী। ৬ নম্বর আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফাজিল হক, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন জুয়েল।
জামালপুর সিজেএম কোর্টের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল হোসেন জানান, ‘আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে এসেছিলেন। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করায় বর্তমানে তারা আমাদের হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাদের জেলা কারাগারে পাঠানো হবে।’
আরও পড়ুন:
সৈয়দ মুনিরুল হক নোবেল


















