ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সৈয়দ মুনিরুল হক নোবেল
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ২৯ বার পঠিত
সৈয়দ মুনিরুল হক নোবেল:  জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সাংসদ এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, জামালপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক। এছাড়াও সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান সময়ের বিদ্যমান সমস্যা এবং পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬