ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জামালপুর-২ আসনে ধানের শীষের উঠান বৈঠক

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১৭ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর): জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ১১ নং চর পুটিমারী ইউনিয়নের সততা বাজারে মঙ্গলবার সকাল ১০টা থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন জামালপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। এ সময় তিনি ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নবাব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নবী নেওয়াজ খান লোহানী (বিপুল) এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মলিন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। অতীতে বিএনপি জনগণের কল্যাণে যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সেই ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
এ সময় তিনি ১১ নং চর পুটিমারী ইউনিয়নের জনগণের মৌলিক চাহিদা পূরণ ও বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
আরও পড়ুন:
ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)


















