ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
মাদারীপুর (আসন-২)
বিএনপি থেকে জাহান্দার আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সমর্থকদের মিছিল

গাউছ-উর রহমান, মাদারীপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১৫০ বার পঠিত

গাউছ-উর রহমান, মাদারীপুর : মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে বিএনপি থেকে ধানের শীষের পক্ষে এমপি মনোনয়নের প্রত্যাশায় মিছিল করেছে মাদারীপুর জেলা, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা। বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকাল সাড়ে চার টার দিকে মাদারীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের চৌরাস্তা এলাকা থেকে একটি মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইটেরপুল গিয়ে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, পৌর বিএনপি নেতা এনামুল হক লালচান, আসাদুজ্জামান কিচলু খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুন চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন বেপারী, জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব মোঃ কামরুল হাসান, সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহণ করে।
সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, বিএনপি থেকে ২৩৭ টি আসনের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু, মাদারীপুর-২ আসনের নাম ঘোষণা করা হয়নাই পরে বলবে বলেছে। আমরা বলতে চাই ১৭ বছর রাজপথে থেকে জাহান্দার আলী জাহান মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন তারপরেও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমরা বলতে চাই এমন ত্যাগী নেতাকেই যেন মাদারীপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয় এবং তাকেই আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।



















