ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জিনদপুর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

আবু হাসান আপন, নবীনগর(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৩৫ বার পঠিত

আবু হাসান আপন, নবীনগর(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে আজ বিকেলে জিনদপুর ইউনিয়ন ইস্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উক্ত খেলায় জিনদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: বদিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল (ঢাকা মহানগর দক্ষিণ) আবু হাসনাত আলম (রাজীব ভুঁইয়া)।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,  বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ জীবন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে এবং প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্য দিয়ে সেরা দল নির্ধারণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জিনদপুর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬