ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

`জিয়া বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছে’

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৪৩ বার পঠিত

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়ার নাম সব জায়গা থেকে মুছে ফেলতে চেয়েছিল স্বৈরাচার হাসিনা। এমনকি বাচ্চাদের পাঠ্যবই থেকেও মুছে ফেলেছিল। জিয়া বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছে। তাকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন পাঠ্যপুস্তক থেকেও স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিলো স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু মানুষ তাকে ভুলে নাই,বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয় হতে শহিদ জিয়া নাম কোনদিন মুছে ফেলা যাবে না। যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের সেবা করবো, মানুষের সেবা করে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। তিনি বলেন আমি আপনাদের গোলাম হয়ে বেঁচে থাকতে চাই আমি আমি জীবনের বাকি সময় সেবা করে পার করতে চাই।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮ টায় সিরাজগঞ্জ পৌরভাসানী মিলনায়তনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে জিয়া পরিষদ- সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,আলোচনা সভা ও শিশুকিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , জিয়া পরিষদ- সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি অধ্যাপক আবু হাশিম তালুকদার।

এ অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা প্রমুখ । পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার গানে গানে দর্শকশ্রোতা বিমোহিত হয়।

এসময়ে অনুষ্ঠানে জেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা, সুধীজন,গুনীজন, কচিকাঁচা বাচ্চারা ও ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

`জিয়া বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছে’

সর্বশেষ পরিমার্জন: ০৩:০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫