ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

জুয়া খেলার সময় সাবেক চেয়ারম্যানসহ ৫ জন আটক

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ৩২ বার পঠিত
 ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের কলমধরী বাজার এলাকায় জুয়া খেলার সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকালে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—১. মোঃ শাকিরুল ইসলাম (৪৩), পিতা— মৃত লিয়াকত আলী খান, গ্রাম— বড় কলমধরী (সাবেক ইউপি চেয়ারম্যান)
২. সহিদুল ইসলাম (৩৫), পিতা— ইমারত মোল্যা, গ্রাম— মৌলি
৩. আকিদুল ইসলাম (৪৭), পিতা— হারুন অর রশিদ, গ্রাম— বড় কলমধরী
৪. মোঃ উজ্জল হোসেন (২৩), পিতা— মোয়াজ্জেম হোসেন, গ্রাম— বড় কলমধরী
৫. কামরুল ইসলাম (৩৬), পিতা— জহুরুল মোল্যা, গ্রাম— চর বনগ্রাম
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়া খেলা চলছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের মহম্মদপুর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

জুয়া খেলার সময় সাবেক চেয়ারম্যানসহ ৫ জন আটক

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬