ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে
  • ই-নাগরিক ভাবনা
  • নাগরিক মাল্টিমিডিয়া
  • নাগরিক পরিবার
  • প্রতিনিধি হতে নির্দেশনা
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
  • 🏠
  • চট্টগ্রাম বিভাগ, রূপসী বাংলা
  • জুলাই সনদ নিয়ে তালবাহানা করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইসহাক খন্দকারের

জুলাই সনদ নিয়ে তালবাহানা করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইসহাক খন্দকারের

  • চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:    ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭১ শতাংশ জনরায় এবং ঐতিহাসিক ‘জুলাই সনদ’ যথাযথভাবে মূল্যায়ন ও সম্মান করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ নিয়ে কোনো ধরনের তালবাহানা করা হলে শেখ হাসিনার সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে। গত সোমবার পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখার উদ্যোগে চাটখিল পৌরবাজারে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসহাক খন্দকার বলেন, সারা দেশে বিদ্যুৎ, গ্যাস, তেল, পানি ও সারের সংকট চলছে। সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দুর্নীতি নিয়ন্ত্রণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ সরকারকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিদায় করবে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দায়িত্বশীল পদে থেকে অসংগতিপূর্ণ ও অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়া বন্ধ করতে হবে। বিশ্বদরবারে বাংলাদেশের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ইসহাক খন্দকার বলেন, যারা রাজপথে নেমে রক্ত দেননি কিংবা সংকটের সময় দেশে উপস্থিত ছিলেন না, তারা জুলাই আন্দোলনের প্রকৃত চেতনা ও জনগণের ত্যাগের মর্যাদা উপলব্ধি করতে পারবেন না। দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দাবি পূরণ না হলে এবং জুলাই সনদ নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা হলে আগামী ডিসেম্বর থেকে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন শুরু করা হবে।
চাটখিল উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নূর হোসেন রিয়াজ। স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন চাটখিল পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ছাইফ উল্যা, বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দীন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন ঢাকার রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত মো. মর্তুজা, চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. রাকিব উদ্দিন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, মোহাম্মদীয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মনির হোসেন, মাওলানা ওমর ফারুক, নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান, ব্যবসায়ী মো. একরাম হোসেন এবং চাঁদহাজী বাড়ি জামে মসজিদের সেক্রেটারি মুরাদ হোসেন রনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চাটখিল ইসলামিয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. তাওহীদুল ইসলাম, হাজারার দীঘির পাড় জামে মসজিদ ও মক্তবের সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, রাইটওয়ে অ্যাসেট লিমিটেডের চেয়ারম্যান ও মানিকপুর কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি মো. খোরশেদ আলম, সমাজসেবক ও শিক্ষানুরাগী নূর নবী, মাওলানা ইসমাইল হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক তানজিল হোসেন, সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী জামাল উদ্দীন এবং চাটখিল সদর আদর্শ থানা শাখার সভাপতি আবু সুফিয়ান রাহাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যের পর দেশ ও জাতির ঐক্য, সমৃদ্ধি ও শান্তি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর : চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
এ জাতীয় আরও খবর

নীলফামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

শের-ই-বাংলা অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান

১৫ মামলার আসামি অন্তঃজেলা ডাকাত দলের সরদার ইয়াসিন গ্রেপ্তার

অসহায় শিশু আরিফের পাশে প্রথম আলো বন্ধুসভা

চাটখিলে জালিয়াতির মাধ্যমে ছোট ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

উখিয়ার ইনানীতে নলকুপ স্থাপনে মাটি খনন:আগুনের কুন্ডলীতে গ্যাসের আভাস

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

নীলফামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

জুলাই সনদ নিয়ে তালবাহানা করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইসহাক খন্দকারের

শের-ই-বাংলা অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান

১৫ মামলার আসামি অন্তঃজেলা ডাকাত দলের সরদার ইয়াসিন গ্রেপ্তার

অসহায় শিশু আরিফের পাশে প্রথম আলো বন্ধুসভা

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

জুলাই সনদ নিয়ে তালবাহানা করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইসহাক খন্দকারের

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬