ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে
  • ই-নাগরিক ভাবনা
  • নাগরিক মাল্টিমিডিয়া
  • নাগরিক পরিবার
  • প্রতিনিধি হতে নির্দেশনা
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
  • 🏠
  • চট্টগ্রাম বিভাগ, রূপসী বাংলা
  • চাটখিলে জালিয়াতির মাধ্যমে ছোট ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

চাটখিলে জালিয়াতির মাধ্যমে ছোট ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

  • চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২০ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:    চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের মৃত আলী আরশাদ এর বড় ছেলে আমীর আলী (৭৫) এর বিরুদ্ধে স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে ৩৩ শতাংশ ওয়ারিশি সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আজ রোববার দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছোট ভাই মো. দেলোয়ার হোসেন।
অভিযোগে জানা যায়, মো. দেলোয়ার হোসেন চাকরির সুবাদে দীর্ঘ প্রায় ৪০ বছর স্বপরিবারে সিলেটের হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় অবস্থান করতেন। ২০২৫ সালের জানুয়ারিতে চাকরি থেকে অবসর নিয়ে তিনি গ্রামের বাড়ি চাটখিলের হরিকৃষ্ণপুর গ্রামে ফিরে আসেন এবং তার বড় ভাই আমির আলীর কাছে পৈত্রিক ওয়ারিশি সম্পত্তির অংশ বুঝিয়ে দিতে বলেন। কিন্তু বড় ভাই আমির আলী তাকে কোনো সম্পত্তি দেবেন না বলে সাফ জানিয়ে দেন এবং বাবার সমস্ত সম্পত্তির মালিকানা নিজের দাবি করেন। এ নিয়ে বিরোধের জেরে প্রায় ৭ মাস আগে ভুক্তভোগী দেলোয়ার হোসেন চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে থানার তদন্ত কর্মকর্তা টুটুল মজুমদার বিষয়টি তদন্তের দায়িত্ব নেন। এক পর্যায়ে স্থানীয় সালিশদারের মাধ্যমে বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করা হয়। বড় ভাই আমির আলী ১৯৬১ সালের একটি লিখিত স্ট্যাম্প দেখিয়ে বলেন, তাদের ৩৩ শতাংশ সম্পত্তির তিনি একাই মালিক আর কেউ এই সম্পত্তির মালিক নহে। শেষ পর্যন্ত সালিশ বৈঠকে সমাধান হয়নি। সালিশ করার সময়ে তার কাছ থেকে একটি সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়, যা নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন। তাই তিনি নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এই অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে তিনি ভাই বোনদের ওয়ারিশ সনদ দাখিল করেছেন।
এই বিষয়ে অভিযোগকারী দেলোয়ার হোসেন এর বড় আমির আলীর মুঠোফোনে কথা বললে তিনি বলেন, তার কাছে কাগজপত্র আছে। আপনার ছোট ভাই সহ ৫ ভাই বোন বাবার সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিক নয় কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এই ব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর : চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
এ জাতীয় আরও খবর

অসহায় শিশু আরিফের পাশে প্রথম আলো বন্ধুসভা

উখিয়ার ইনানীতে নলকুপ স্থাপনে মাটি খনন:আগুনের কুন্ডলীতে গ্যাসের আভাস

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হোমনা (ডুসাহ) কমিটি গঠন

গাইবান্ধায় গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত-৬

বালিয়াকান্দি-মধুখালী সড়কে বেহাল দশা, খানাখন্দে ভরপুর

শরণখোলার লোকালয়ে ড্রোন উড়িয়ে বাঘের সন্ধান

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

অসহায় শিশু আরিফের পাশে প্রথম আলো বন্ধুসভা

চাটখিলে জালিয়াতির মাধ্যমে ছোট ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

উখিয়ার ইনানীতে নলকুপ স্থাপনে মাটি খনন:আগুনের কুন্ডলীতে গ্যাসের আভাস

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হোমনা (ডুসাহ) কমিটি গঠন

গাইবান্ধায় গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত-৬

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

চাটখিলে জালিয়াতির মাধ্যমে ছোট ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬