ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজবাড়ীতে
জেলা প্রশাসকের ৩-বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়নে ক্যাম্পেইন

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৪৬ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: জেলা প্রশাসক, রাজবাড়ী ০৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনার বাস্তবায়নের অংশ হিসেবে ৩০ মার্চ, ২০২৬ তারিখ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের উপজেলা প্রশাসন, রাজবাড়ী সদর কর্তৃক বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য, পুষ্টি ও বয়:সন্ধিকালীন সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়।
এসময় নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন জনাব নিরুপমা রায়, উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদর, রাজবাড়ী। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: এবাদত হোসেন শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক তথ্য প্রদান করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উক্ত সচেতনতামূলক ক্যাম্পেইনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: এজাজ কায়সার; প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।























