ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

ঝিনাইদহের মালিয়াটে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

মো: আবুল কালাম, ঝিনাইদহ
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৭৯ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার ২৮মে সকাল ১১ টার দিকে মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নায়েব আলী মোল্লা উপজেলার মালিয়াট গ্রামের আব্দুল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, নায়েব আলী মোল্লার সাথে দীর্ঘদিন একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মালিয়াট গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করে। এরপর মাঠের মধ্যেই নায়েব আলী মাটিতে লুটিয়ে পড়ে।

পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় ও তার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঝিনাইদহের মালিয়াটে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫