ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ছাত্রদল নেতাকে নিয়ে অপপ্রচার

মোঃ ফজলুল কবির গামা 
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ১২১ বার পঠিত

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে তিনি ঝিনাইদহ সদর থানায় এ অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগে বলা হয়েছে শুক্রবার আনুমানিক বেলা দুইটার দিকে “হরিনাকুন্ডুর তথ্য নিউজ” নামে একটি ফেসবুক পেজ থেকে আমার নামে অপ্রিতিকর ও আপত্তিকর তথ্য ছড়ায়। যার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

এছাড়াও গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। বিভিন্ন ফেক আইডি থেকে আপত্তিকর মন্তব্য করে ছাত্রদল ও আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। যে কারণে আইনী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করছি। লিখিত অভিযোগে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।

এবিষয়ে ছাত্রদল নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে গত ১৬ বছর ধরে রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে অনেকবার হামলা-মামলার শিকার হয়েছি। এমনকি আওয়ামী লীগ শাসনামলে অর্ধশতাধিক মামলায় একাধিক বার কারাবাস করেছি। এরই ধারাবাহিকতায় মহলটি আমার পিছে এখনো ক্ষতি সাধনের উদ্যেশ্যে লেগে আছে বলে আমি ধারণা করছি। যে কারণে আইনের সহযোগিতা কামনা করছি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্রদল নেতাকে নিয়ে অপপ্রচার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঝিনাইদহে ছাত্রদল নেতাকে নিয়ে অপপ্রচার

সর্বশেষ পরিমার্জন: ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫