ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

ঝিনাইদহে ট্রাক ড্রাইভারের রহস্যজনক মৃত্যু 

ঝিনাইদহ থেকে, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ৬৪ বার পঠিত
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে সিডাক পুকুরের পাড় থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) ভোর ছয়টার দিকে স্থানীয়রা ওই লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহতের নাম মধু (২২)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হিরাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ট্রাক ড্রাইভার। তার পিতার নাম বিল্লাল হোসেন।
স্থানীয়রা জানায়, সকালে হাঁটতে বের হয়ে পুকুরপাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মধুর মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি আত্মহত্যা বলে ধারনা করছে আবার  অনেকেই সন্দেহ করছেন এটি একটি পরিকল্পিত হত্যা। তাদের ধারণা, রাতের আঁধারে কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে।
ঝিনাইদহ সদর থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঝিনাইদহে ট্রাক ড্রাইভারের রহস্যজনক মৃত্যু 

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫