ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঝিনাইদহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

মোঃ ফজলুল কবির গামা
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ-ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৪টায় ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে আয়োজিত চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মোসফেকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ ফাহিম ফায়সাল।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ ঝিনাইদহ জেলার ছয়টি পুরুষ দল ও ছয়টি নারী দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরুষ বিভাগে ঝিনাইদহ সদর থানা দলকে পরাজিত করে কোটচাঁদপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী বিভাগে শৈলকুপা থানা দলকে পরাজিত করে ঝিনাইদহ সদর থানা দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ঝিনাইদহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৩:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬