ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

টেকনাফে প্রায় ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার:এক পাচারকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকার বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এসব ইয়াবা পাচারে জড়িত মো. ইদ্রিস (৪০) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন ও এসআরবি’র একটি যৌথ দল নাজিরপাড়া বিওপি সংলগ্ন জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করেন।আটককৃত মো. ইদ্রিস টেকনাফের ডেইল পাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মায়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে যৌথ দল নাফ নদী ও কেওড়া বাগান সংলগ্ন স্থানে অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে রাত আড়াইটার দিকে বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি ও এসআরবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. ইদ্রিসকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ৩টি বড় প্যাকেট তল্লাশি করে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।জব্দকৃত ইয়াবাসহ আটক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

টেকনাফে প্রায় ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার:এক পাচারকারী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬