ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
পুলিশ সুপারের নির্দেশে পোরশা থানার মাদকবিরোধী অভিযান
ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম শামীম হোসেন, সাপাহার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১২ বার পঠিত

এম শামীম হোসেন, সাপাহার প্রতিনিধি: পুলিশ সুপার (নওগাঁ) জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, পোরশা থানা, নওগাঁ এর নেতৃত্বে অদ্য ইং ১৮/০৪/২০২৬ তারিখ রাত্রি অনুমান ২০.১০ ঘটিকায় পোরশা থানাধীন ৪নং গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি হইতে সাপাহারগামী মহাসড়কের বালিয়াচান্দা নামক স্থানে মহা সড়কের ব্রীজের উপর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেক পোস্ট পরিচালনা কালে একজন মোটর সাইকেল আরোহীকে চেক পোস্টে থামানো হয়।
উক্ত মোটরসাইকেল আরোহী মোঃ শামীম চৌধুরী (২০), পিতা-মৃত দুলাল চৌধুরী, পালিত পিতা-মোঃ আব্দুল মোমিন, মাতা- মোছাঃ সাবিনা বেগম, সাং- চন্দুরা বাবুপুর, থানা- সাপাহার, জেলা-নওগাঁ তল্লাশি করার সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর সাদা দুটি পলিথিনে মোড়ানো সর্বমোট ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যাহার অনুমান মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন সুজকি জিকসার মোটর সাইকেল, যাহার অনুমান মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী অভিযান চলমান আছে।


















