ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
মাদক সেবনে বাঁধা দেয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি,গর্ভস্থ শিশুর মৃত্যু

শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১১ বার পঠিত

শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাঁধা দেয়ায় এক অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি মেরে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে (আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে) নিশ্চিত হওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ড এলাকায়। এ ঘটনায় থানায় অভিযোগ জমা দিয়েছেন নির্যাতনের শিকার নারীর পরিবার।
নির্যাতনের শিকার নারীর মাতা মাকসুদা আক্তার (৪০) রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগে বলেন,আমার স্বামীর পৈতৃক বসত বাড়িতে আমি ও আমার অন্তঃসত্ত্বা মেয়ে বিথী(২৬) গিয়ে দেখি সেখানে মাদকসেবী আসামী১/ আমির (৩৫),২/ বসির (৩৫),৩/নয়ন (৩০),৪/রশিদ (৪০) সহ আরও কয়েকজন তাদের বাড়ির সামনে মাদক সেবন ও বিক্রি করে আসছে।তাঁদের বাড়ির সামনে মাদক সেবন ও বিক্রি করাতে বাঁধা প্রদান করলে মাদক কারবারিরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে গর্ভবতী বিথী (পাঁচ মাসের অন্তঃসত্ত্বা) পেটে লাথি মারে। সঙ্গে সঙ্গে তিনি রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন।পরে স্থানীয়রা আহত বিথীকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সন্তান মারা যায় বলে জানা গেছে।
বাদী সুকসুদা আক্তার জানায়, মেয়ের বিথীর গর্ভের সন্তানকে তারা মেরে ফেলেছে।এটা শুধু হামলা না, এটা নৃশংস হত্যা।আমি আমার মেয়ে গর্ভস্থ শিশুর মৃত্যুর বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা ঘটনা মিথ্যা দাবী করেন বলেন কবরস্থানে বালু ভরাটের সময় সেখানে বিথীর শশুরের ধাক্কা লেগে বিথী আহত হয়েছে তাদের ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবী করেন আসামীরা।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. আইভি ফেরদৌস জানান, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষা (ফিজিক্যাল অ্যাসেসমেন্ট) শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়। আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে দেখা যায়, গর্ভের সন্তান নষ্ট হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ, এইচ, এম সালাউদ্দিন (ওসি) বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















