ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
হযরত শাহজামাল(রঃ) স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সৈয়দ মুনিরুল হক নোবেল
- সর্বশেষ পরিমার্জন: ১২:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৪ বার পঠিত

সৈয়দ মুনিরুল হক নোবেল: জামালপুর শহরের পাথালিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী হযরত শাহজামাল(রঃ) স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত শাহজামাল(রঃ) স্কুল এন্ড কলেজ এর সভাপতি ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগি অধ্যাপক মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হযরত শাহজামাল(রঃ) স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ উপদেশমূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক মোঃ পারভেজ উদ্দীন, আঞ্জুমান আরা, মোঃ মোবারক হোসেন, আফরোজা সুলতানা, প্রভাষক মোঃ ইমরান হোসেন আপেল ও হানিফুর রহমান। উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সদস্য মোঃ জাফর আহম্মেদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও এসএসসি পরীক্ষার্থী বিদায়ী ছাত্র-ছাত্রীবৃন্দ।
দোয়া পরিচালনা করেন, পাথালিয়া আল জামিয়াতুল ইসলামিয়া জামালুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ সাইফুল্লাহ। এসময় বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের জন্য মানপত্র পরিবেশন করা হয়। এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য ফুলেল শুভেচ্ছাসহ স্কেল, কলম, পরীক্ষার সময়সূচী, ক্লিয়ার ব্যাগ ও প্রবেশপত্র এবং তবারক বিতরণ করা হয়।
আরও পড়ুন:
সৈয়দ মুনিরুল হক নোবেল


















