ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬
অভিযানে আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

রাজশাহীতে গোপনে জ্বালানি তেল মজুদ ও চড়া দামে বিক্রি

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১৬ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:   রাজশাহী মহানগরীতে ফিলিং স্টেশনের কিছু কর্মচারীর সঙ্গে অসাধু সমন্বয়ের মাধ্যমে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে তা বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে।
আটক ব্যক্তি রাকিব হাসান, নগরের হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার বাসিন্দা এবং শাহজাহান আলীর ছেলে। তিনি আলুপট্টি এলাকায় একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ভবনের বেসমেন্টে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন জানান, অভিযানের সময় রাকিবের কাছ থেকে প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ অপরাধে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা জ্বালানি তেল বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে এবং জরিমানাসহ প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, রাকিব হাসান দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মচারীর সহায়তায় অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর সেগুলো ভবনের বেসমেন্টে সংরক্ষণ করে বাইকারদের কাছে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতেন, যা প্রচলিত মূল্যের তুলনায় অনেক বেশি।
এ বিষয়ে এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা আগে থেকেই গোপন নজরদারি চালিয়ে আসছিলেন। পরিকল্পিত অভিযানের অংশ হিসেবে সংস্থাটির একজন সদস্য ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব বিক্রিতে রাজি হন। এ সময়ই তাকে হাতেনাতে আটক করা হয় এবং মজুদ করা জ্বালানি তেল জব্দ করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে থাকা বোতল ও জারের সংখ্যা বিবেচনায় ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে রাকিব প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে অবৈধভাবে বিক্রি করেছেন। জ্বালানির অবৈধ মজুদ, সরবরাহ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অভিযানে আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

রাজশাহীতে গোপনে জ্বালানি তেল মজুদ ও চড়া দামে বিক্রি

সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬