ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ট্রাকে আগুন লেগে ঘুমন্ত কিশোরের মৃত্যু

আলাউদ্দীন শুভ, কিশোরগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫১ বার পঠিত

কিশোরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লেগে সাইমন মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার সতাল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাইমন শহরতলির সতাল এলাকার লোকমান মিয়ার ছেলে।
নিহত সাইমনের প্রতিবেশী মাসুদ রানা জুয়েল নামে এক ব্যক্তি জানান, ট্রাকটি নাঈমের মামা হারিছ মিয়ার। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জেলা পরিষদের সামনে ট্রাকটি থামিয়ে রাখা হয়। সেখানে চালকের আসনে ঘুমায় নাঈমে। পরে গভীর রাতে আগুন ধরে গেলে সে গুরুতর দগ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
নিহত সাইমনের বন্ধু আরাফাত জানান, সাইমন চালকের আসনে ঘুমায়। আমাদের ধারণা গভীর রাতে কয়েলের থেকে ড্রাইভিং সিটে আগুনের সূত্রপাত হলে সাইমন গুরুতর দগ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি বলেন, গভীর রাতে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তবে সেখানে পৌঁছার পর দেখেন, এলাকাবাসী আগুন নিভিয়েছে। ট্রাকের সামনের অংশ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় সাইমনকে উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইমন মারা গেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে- কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন:





















