ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ট্রাক্টর উল্টে নিহত- ১, আহত- ৪

জাহিদ হাসান,বান্দরবান, প্রতিনিধি।।
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৩৫ বার পঠিত
বান্দরবানের লামা উপজেলায় ট্রাক্টর উল্টে মো. সাহাব উদ্দিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা এলাকার সেলিম চৌধুরী মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত মো. সাহাব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়বিলের বাসিন্দা মো. কাদের হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার  দুপুর আনুমানিক ১২টার দিকে জমিতে চাষ দেওয়ার জন্য মো. রহিম নামের এক চালক ও গাড়ি মালিকের ছেলে সাহাব উদ্দিন চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকা থেকে একটি ট্রাক্টর নিয়ে লামা উপজেলার দিকে যাচ্ছিলেন।ট্রাক্টরটি ফাঁসিয়াখালী সড়কের সেলিম চৌধুরী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাহাব উদ্দিন ও চালক মো. রহিম গুরুতর আহত হন।স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে, গুরুতর আহত ট্রাক্টর চালক মো. রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।একই সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরও তিন আরোহী আহত হন। আহতরা হলেন— নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর। তাঁদেরকে ইয়াংছা বাজারের একটি স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ট্রাক্টর উল্টে নিহত- ১, আহত- ৪

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫