ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

আবুল কাশেম রুমন, সিলেট:     সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া হয়ে যায়। এ যেন মনে হয় ট্রেনের টিকেট সোনার হরিণ। অনলাইনে টিকেট আসার পরপরই হাওয়ার মত উড়ে গিয়ে শেষ হয়ে যায়। এ অভিযোগ ট্রেন যাত্রী ও ভুক্তভোগী জনসাধারণের। এমন অভিযোগে ভুক্তভোগী এক যাত্রী সিলেটের চীপ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল নুমান সুওমোটো মামলা দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে সিলেটে ট্রেনের টিকেট নিয়ে এলাহি কান্ড চলে আসছে। সিলেট-ঢাকা ট্রেনের টিকেট ৫-৬ দিন আগে থেকে পাওয়া যায় না, সিলেট-চট্টগ্রাম ট্রেনের টিকেট ৭-৮ দিন আগে থেকেও পাওয়া যায় না। যে পরিমাণ টিকেট অনলাইনে আসে, তা আসার কয়েক মুহুর্তের মধ্যে হাওয়ায় উড়ে যায়।
অভিযোগ রয়েছে কিছু সংখ্যক দালাল অনলাইনে টিকেট আসার পরপরই নিজেরা তা গিলে ফেলে অবশেষে যাত্রীদের কাছে চড়ামুল্যে বিক্রি করে যাচ্ছে। সার্বিক ঘটনার প্রেক্ষিতে সিলেটের চীপ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল নুমান স্বপ্রনোদিত হয়ে সিলেট আদালতে সুওমোটো মামলা দায়ের করেছেন। মিস মামলা নং-০১/২০২৬ ইং।
মামলায় তিনি আদালতের মাধ্যমে বিষয়টির গভীর নিরপেক্ষ তদন্তক্রমে প্রকৃত দায়ীদের সনাক্ত ও আইনানুগ শাস্তিসহ শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কে তদন্তের নির্দেশ দিলে তারা কাজ শুরু করেছেন বলে সুত্রে জানা যায়।
অভিযোগে আরও বলেন, দায়ীদের কারনে অনলাইনে বিপুল সংখ্যক সাধারণ যাত্রী টিকেট পেতে ব্যর্থ হয়ে হয়রানির শিকার হন, এবং এর ফলে অধিক ঝুকি নিয়ে ও অর্থ খরচ করে সড়কপথে যেতে হচ্ছে। অপরদিকে সড়কপথে যেতে জ্যাম ও বিড়ম্বনায় অধিক সময় নষ্ট হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সড়কপথে রাস্তার কাজ চলমান থাকায় বিড়ম্বনা ও জ্যাম সমস্যা এড়াতে সাধারণ মানুষ বাসের চেয়ে ট্রেনের দিকে ঝুকে পড়েছে। অথচ তাদের বহুল কাঙ্খিত ট্রেনের টিকেট যেন সোনার হরিণ যায় না ধরা অবস্থা। ট্রেনের টিকেট বিড়ম্বনা কেন? কেন এমন দুঃসহ অবস্থা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দেশের জ্বালানি খাতে সৃষ্ট চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬