ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ডাকাতি-ছিনতাই ও মাদকসহ ১৩ মামলার আসামি মিলন গ্রেফতার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৫৭ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:  রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলার এজাহারভুক্ত মূলহোতা আসামি মিলনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর সদর কোম্পানির সদস্যরা।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ছিনতাইকারী, ডাকাত, অপহরণকারী, প্রতারকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল প্রায় ৫টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং মোট ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি মিলনকে গ্রেফতার করা হয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মিলন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সঙ্গে সম্পৃক্ত ছিল। তিনি তার সহযোগীদের নিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে রাজপাড়া থানায় দায়ের করা চোরাই মালামাল সংরক্ষণ সংক্রান্ত একটি মামলা (এফআইআর নং-৪, তারিখ ৪ মার্চ ২০২৬), শাহ মখদুম থানায় মারধর, চুরি ও হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলা (এফআইআর নং-৬, তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬), এবং তানোর থানায় চুরির অভিযোগে দায়ের করা একটি মামলা (এফআইআর নং-৫, তারিখ ১০ নভেম্বর)।
এছাড়াও কাশিয়াডাঙ্গা থানায় বাড়িঘরে চুরি সংক্রান্ত মামলা, রাজপাড়া ও বোয়ালিয়া থানায় ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলা এবং বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একাধিক মামলায় তিনি অভিযুক্ত রয়েছেন। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় দায়ের করা একটি জুয়া সংক্রান্ত মামলাও রয়েছে বলে জানা গেছে।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডাকাতি-ছিনতাই ও মাদকসহ ১৩ মামলার আসামি মিলন গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬