ডাক দিয়ে যাই সংস্থার রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৪৪ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরে সোমবার (৯ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’ এর প্রধান কার্যালয়ে রেইজ প্রকল্পে আওতায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ (গুরু-শিষ্য) কার্যক্রমের অংশ হিসেবে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। ‘ডাক দিয়ে যাই’ সংস্থা বিশ্ব ব্যাংক এর আর্থিক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহায়তায় Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ডাক দিয়ে যাই’-এর পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম খান। তিনি প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন এবং প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সিনিয়র কো-অর্ডিনেটর (অর্থ ও হিসাব) মসরুর উন নবী, সিনিয়র কো-অর্ডিনেটর (এমআইএস) শিশির কুমার বিশ্বাস, কো-অর্ডিনেটর (রেইজ প্রকল্প) কৃষিবিদ মো. এনায়েত হোসেন আকনসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষানবিশরা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষানবিশদের জীবন দক্ষতা, কর্মক্ষেত্রে আচরণ, উদ্যোক্তা মনোভাব ও বাস্তব কাজের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















