“ডামী নির্বাচনের জন্য ষড়যন্ত্র হয়েছে”: এনসিপি প্রাথী এডভোকেট আলী নাছের খান

- সর্বশেষ পরিমার্জন: ১০:১৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৬২ বার পঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার: গাজীপুর-২ (জয়দেবপুর সদর–টঙ্গী) আসনে ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এডভোকেট আলী নাছের খান বলেছেন, সাংবাদিকদের হুমকি দিয়ে মিডিয়া ব্ল্যাক আউট করা হয়েছে । আমার নিউজ প্রচার হচ্ছে না। চারিদিকে শাপলা কলির জোয়ার দেখে জাতীয় সংসদের ডামী নির্বাচন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। তাই প্রচারণায় আমাকে হুমকি দেয়া হচ্ছে। আমাকে পর্যাপ্ত নিরাপত্তা দিন।
সোমবার (২৬ জানুয়ারি) টঙ্গীর চেরাগালীতে গণসংযোগ করতে এসে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে তিনি এসব কথা বলেন।
আলী নাছের বলেন, এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ভোট গ্রহণের দায়িত্বে থাকা ৬ শতাধিক সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের সাথে গোপন মিটিং করা হয়েছে। ১০ লক্ষাধিক টাকা খরচ করে সাংবাদিকদের সাথে গোপন মিটিং হয়েছে। মিডিয়া ব্ল্যাকআউট করতে এসব করা হয়েছে। নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড তৈরীর জন্য তিনি নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান।
কে বা কারা মিডিয়া ব্ল্যাকআউট করছে, জানতে চাইলে তিনি বলেন একটি প্রভাবশালী রাজনৈতিক দলের প্রার্থী এবং তার লোকজন করছে।
প্রসঙ্গত: ইতোমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলী নাছের খানকে একজন গানম্যান দেয়া হয়েছে। সার্বক্ষনিক ভাবে একজন গানম্যান প্রার্থীকে নিরাপত্তা দিচ্ছেন। প্রেস ব্রিফিং করে তিনি তার নিরাপত্তার বাড়ানোর দাবি জানান।
গাজীপুর-২ (জয়দেবপুর সদর -টঙ্গী) আসনে মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩। এর মধ্যে টঙ্গীতে রয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৬৫৯। এই আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।


















