ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য গুরুতর আহত

নাঈম ইসলাম
(কটিয়াদী কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় মো. আসাদুজ্জামান (৫২) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

​রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন মানিকখালি রোড মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। আহত আসাদুজ্জামান কটিয়াদী মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একজন উপপরিদর্শক (এসআই)-এর নেতৃত্বে তিন সদস্যের একটি পুলিশ দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নিয়মিত মোবাইল টহল ডিউটিতে ছিলেন। টহল গাড়িটি মানিকখালী রোড মোড়ে মোড় নেওয়ার সময় দ্রুতগতির একটি বেপরোয়া ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কনস্টেবল আসাদুজ্জামান মাথায় মারাত্মক আঘাত পান।
​দুর্ঘটনার পরপরই সঙ্গে থাকা সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
17 October 2026

কক্সবাজারের রিসার্টে অগ্নিকান্ড:১০ পর্যটকের মৃত্যু,আহত-৭: ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য গুরুতর আহত

সর্বশেষ পরিমার্জন : ০২:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬