ডিমলায় আনসার ও ভিডিপি’র ১০দিনের প্রশিক্ষণ

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৮ বার পঠিত

নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া পশ্চিম ছাতনাই ইউনিয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর ১০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের জন্য সদস্যদের যাচাই-বাছাই সম্পন্ন হয় গত ২ সেপ্টেম্বর, এবং ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে মোট ৬০জনকরে দুই ইউনিয়নে ১০২০ জন সদস্য অংশগ্রহণ করছেন, ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোছাঃ মনোয়ারা বেগম।
প্রশিক্ষণের একটি বিশেষ দিনে, ১১ সেপ্টেম্বর, প্রশিক্ষণ পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইমরানুজ্জামান,এবং কৃষি কর্মকর্তা জনাব মোঃ মীর বান্না এ সময় অংশ গ্রহণকারী সদস্যদের উৎসাহ প্রদান করেন এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তায় আনসার ও ভিডিপির ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী দিনে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রশিক্ষণ পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও অনুষ্ঠানে বালাপাড়া ইউনিয়নের ভিডিপি কমান্ডার আবুল কালাম আজাদ,ইউনিয়ান দলনেতা মোঃ ওবাইদুল ইসলাম সহ স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে সদস্যদের জাতীয় নিরাপত্তা, ব্যক্তিগত দক্ষতা, শৃঙ্খলা, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ মোকাবেলা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সমাজের গ্রামীণ স্তরে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা।



















