ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডিমলায় ইয়াবাসহ যুবক আটক

নীলফামারী জেলা প্রতিনিধি:    নীলফামারীর ডিমলায় মো: আমিনুল ইসলাম (২১) নামে এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫১ বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) রাত ১টা ২ মিনিটের দিকে উপজেলার থানারহাট সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝুগিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহল দল হাবিলদার মো: শামীম রেজার নেতৃত্বে ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের একপর্যায়ে আমিনুলকে সেখানে আসতে দেখে থামার সঙ্কেত দেয়া হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আমিনুলের মাদক পরিবহন ও ব্যবসার সাথে সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ইয়াবার উৎস, সরবরাহকারী এবং এর সাথে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। আটক যুবক ও উদ্ধার করা ইয়াবাসহ আলামত ডিমলা থানায় হস্তান্তর করেছে বিজিবি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘ইয়াবাসহ আটক ব্যক্তিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইয়াবার উৎস এবং এর সাথে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হবে।’

Share this news as a Photo Card

জনপ্রিয়

ফেলে দেওয়া ছোট্ট প্লাস্টিক, বড় বিপদের কারণ

23 September 2026

রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ডিমলায় ইয়াবাসহ যুবক আটক

সর্বশেষ পরিমার্জন : ১২:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬