ঢাকা, বাংলাদেশ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঢাকার সাথে পলাশের বাস যোগাযোগ দুই যুগ ধরে বন্ধ

অরবিন্দ রায়, নরসিংদী:   ঢাকার সাথে নরসিংদীর পলাশের  বাস যোগাযোগ প্রায় দুই যুগ ধরে বন্ধ রয়েছে  । পলাশ শিল্পাঞ্চল এলাকা থেকে প্রতিদিন হাজারো যাত্রী নরসিংদী জেলা শহর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করলেও বন্ধ রয়েছে বাস সার্ভিস। ২৪ বছর আগে ঢাকার সাথে  সরাসরি বাস যোগাযোগ চালু ছিল।  পলাশে হাজার হাজার মানুষ সিএনজি,অটোরিকশা, রিক্সা যোগাযোগের একমাএ ভরসা। নরসিংদী শহরে যেতে হলে সিএনজি, অটোরিক্সায় যেতে হয়। ঢাকা যেতে হলে সিএনজি কিংবা অটোরিক্সায় ঘোড়াশাল, ভেলাননগর, পাঁচদোনা যাবার পর ঢাকার বাসে উঠতে।
পলাশ থেকে ঢাকা  কিংবা জেলা শহরে যাতায়াত করতে প্রতিদিন শত শত মানুষের চরম দুর্ভোগের স্বীকার হতে হয়। সন্ধ্যার পর ও ঈদের সময় সিএনজি, অটোরিকশা ভাড়া বেশি দিতে হয়। পলাশের মানুষ সিএনজি, অটোরিকশা চালকদের কাছে জিম্মি হয়ে রয়েছে । এতে  চরম দুর্ভোগে উপজেলার হাজারো যাত্রী। বাস সার্ভিস না থাকায় এখানকার সিএনজি চালকদের বিরুদ্ধেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের।
পলাশ উপজেলার রয়েছে দেশের বৃহৎ ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, ২টি সারকারখানা, প্রান আরএফএল কোম্পানী, উপজেলা প্রশাসন কার্যালয়, পুলিশ স্টেশন, স্কুল-কলেজ, মাদরাসাসহ অসংখ্য ছোট বড় কারখানা। এরপরেও বছরের পর বছর ধরে বাস সার্ভিস বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে।
আনোয়ার  হোসেন  নামে  এক যাত্রী জানান,  পলাশের শত শত শিক্ষার্থী প্রতিদিন নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। এছাড়াও অন্যান্য পেশার যাত্রীরাও দেশের বিভিন্ন গন্তব্যস্থানে যাতায়াত করেন। কিন্তু পলাশ বাসস্ট্যান্ডে সিএনজি ও অটোরিকশা ছাড়া কোন  বাস অথবা মিনি বাস সার্ভিস না থাকায় এখানে চলছে ভাড়ার নৈরাজ্য।
নরসিংদীর  জেলখানার মোড়, পাঁচদোনা মোড়  থেকে পলাশে  সিএনজি যোগে আসা যাওয়ার ভাড়া ১০০ টাকা। দেশের কোথাও এত স্বল্প দূরত্বের জন্য এতো টাকা  ভাড়া নেই। পলাশ বাসস্ট্যান্ড থেকে নরসিংদী জেলা শহরে যাতায়াতের জন্য সিএনজির, অটোরিক্সা  নামক  সার্ভিস চালু রয়েছে। বর্তমানে পলাশ থেকে  ঢাকা আসা যাওয়ার জন্য বাস সার্ভিস নেই।
স্কুল কলেজ পড়ুয়া  শিক্ষার্থীরা এতো বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের অভিভাবকরা ওই ভাড়া দিতে হিমশিম খাচ্ছে।
সিএনজি চালকরা জানান, সব কিছুরই দাম বেড়েছে। মালিকপক্ষকেও প্রতিদিনের জমার টাকাও বেশি দিতে হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে আমাদের খরচও বেড়েছে। তাই ভাড়া বাড়ানো ছাড়া আমাদের আর কোন উপায়ও নেই।
অন্যান্য যাত্রীরা জানান, এই উপজেলা রাজধানীর পাশের জেলায় হওয়াতে সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীজীবিরা ঢাকায় আসা-যাওয়া করে অফিস করেন। সেই সাথে শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ অন্যান্য পেশার লোকজনও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত  করেন। পলাশ  গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্বেও ঢাকা যেতে হলে একাধিক যানবাহন বদল করে যেতে হয়। বাস সার্ভিস বন্ধ থাকায় জীবন মানের উপরও বিরূপ প্রভাব পড়েছে।যাতায়াত সমস্যা এবং ভাড়া নৈরাজ্য ঠেকাতে পুনরায় বাস সার্ভিস চালু করার দাবি যাএীদের।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
29 August 2026

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ঢাকার সাথে পলাশের বাস যোগাযোগ দুই যুগ ধরে বন্ধ

সর্বশেষ পরিমার্জন : ০১:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬