ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

তরুণদের উদ্যোগে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সমাজকে আলোকিত ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করার লক্ষ্যে, চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে । এলাকার তরুণদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করাই সংগঠনটির মুল উদ্দেশ্য ।
শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা, মাদক দমন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো সামাজিক নানা উদ্যোগের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির সকল সদস্য বৃন্দ। শুক্রবার ( ২৩শে অক্টোবর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর উত্তর পাড় গৌড়া বাড়ী জামে মসজিদ মাঠ
প্রাঙ্গণে সংগঠনটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে, সংগঠনটির সদস্যদের মাঝে “চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ” মুদ্রিত টি সাট বিতরণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় । সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা তাদের বক্তৃতায় বলেন,
একটি সচেতন, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তুলতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তারা বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
24 October 2026

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন(২৫) নিহত, আহত-১৫

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

তরুণদের উদ্যোগে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ

সর্বশেষ পরিমার্জন : ১২:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬