ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

মৃণাল চৌধুরী সৈকত

গাজীপুরের টঙ্গী গাজীপুরায় গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের বাড়ি শেরপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন মহাসড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বাবা ও ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দুজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। আজ সকাল সাড়ে ৯ টার দিকে ঢামেক হাসপাতালে মারা যান তিনি।
ওসি আরো জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
24 October 2026

জামায়াত ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে- এমপি খোকন তালুকদার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

সর্বশেষ পরিমার্জন : ১২:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬