ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

তাজা গুলি ও গাঁজাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,কক্সবাজার:    কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮ রাউন্ড তাজা গুলি, ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।শুক্রবার  দুপুর ২টা ৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন,সনছিদা (১৭), পিতা মো. আমিন, মাতা মিনা বেগম, এমআরসি নং-১৯৫৬৪ এবং লায়লা খাতুন (৪৭), স্বামী ছালেহ আহম্মেদ, মাতা মৃত আমিনা খাতুন। তারা দুজনই কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-বি, উখিয়া, কক্সবাজারের বাসিন্দা।
র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকায় একটি বসতঘরের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। পরে র‍্যাব-১৫, সিপিসি-২-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় মহিলা র‍্যাব সদস্যদের সহায়তায় দুই নারীকে আটক করা হয়।পরে তাদের তল্লাশি ও তাদের দেখানো স্থানে অভিযান চালিয়ে আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সনছিদার পরিহিত সেলোয়ারের ডান কোমরে গোঁজানো একটি সাদা ছোট কৌটার ভেতর থেকে ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।অন্যদিকে, লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পেছনে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পাঁচটি নীল রঙের পলিথিনের ব্যাগে সংরক্ষিত মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৮আগষ্ট এসব তথ্য জানানো হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন

08 August 2026

ইবিতে টানা ২ মাস বেতন বঞ্চিত থোক বরাদ্দ কর্মচারীরা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

তাজা গুলি ও গাঁজাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬