ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
মন্তব্যে, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
তারুণ্যের স্বপ্নের ফেনী গড়ার অঙ্গীকার

মোঃ আরিফুর রহমান, ফেনী
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: তারুণ্যের স্বপ্ন ও চাহিদাকে প্রাধান্য দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ফেনী-০২ আসনের ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘তারুণ্যের ভাবনায় সংস্কার’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ অঙ্গীকারের কথা জানান।সভায় তরুণ সংগঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মঞ্জু। তিনি ফেনীর উন্নয়নের নানা দিক তুলে ধরে সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে ফেনীর তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সার্ক রিজিয়নের ডেপুটি কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং নিউজ সিভিএম ডটকমের সম্পাদক দিদারুল আলম মজুমদার। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক মুহাইমিন তাজিম। এতে ফেনীর বিভিন্ন এলাকার কয়েকশ’ তরুণ অংশ নেন এবং ১১ দলীয় ঐক্যের শরিক রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।এর আগে সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে গণসংযোগ করেন মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, সংসদ সদস্য নির্বাচিত হলে দীর্ঘদিন ধরে বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন। তিনি বলেন, দেশে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান—এই পাঁচটি মৌলিক অধিকার সবাই সমানভাবে ভোগ করতে পারে না। এসব অধিকারের নিশ্চয়তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন এবং অধিকারবঞ্চিতদের পাশে থাকবেন।গণসংযোগকালে তিনি ছনুয়া বাজার, টঙ্গীরপাড়, কোম্পানি বাজার ও কাজিরদিঘি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও করণীয় সম্পর্কে মতবিনিময় করেন। তিনি দুর্নীতিকে উন্নয়নের প্রধান বাধা উল্লেখ করে বলেন, রাষ্ট্রীয় বরাদ্দ সঠিকভাবে বণ্টন না হওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। দুর্নীতিমুক্ত প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যাকে ভোট দিলে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হবে এবং সঠিক বণ্টন নিশ্চিত হবে, তাকেই নির্বাচিত করুন।”
ছনুয়ায় গণসংযোগকালে জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইমরান, সেক্রেটারি আবদুল্লাহ আল মামুনসহ জামায়াতে ইসলামী, এবি পার্টি ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















