ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

তারেক রহমানকে সমর্থনে একযোগে সরে দাঁড়ালেন ৪ প্রার্থী

সেলিম সম্রাট
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০১ বার পঠিত

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারা এ ঘোষণা দেন।

সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন—সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

তারা জানান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ বলেন, রাজনৈতিক কারণে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যে কোনো মূল্যে বিজয়ী করতে হবে। আমরা একাত্তরের আগে ফেরত যেতে চাই না। ভুলত্রুটি সব শুধরে এগিয়ে যেতে হবে।

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, একটি স্লোগান- সবার আগে বাংলাদেশকে সমর্থন দিতে এসেছি। দেশবিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তারেক রহমানকে সমর্থনে একযোগে সরে দাঁড়ালেন ৪ প্রার্থী

সর্বশেষ পরিমার্জন: ০৯:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬