ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
তিস্তা নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলনে অভিযান, ৬টি বোমা মেশিন ধ্বংস

মোঃমফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ৫৭ বার পঠিত

মোঃমফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬টি বোমা মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকাল ১০টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ বার্ণিঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উপজেলার মোল্লার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন।
জানা যায়, তিস্তা নদীতে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল।
এ প্রেক্ষাপটে বিজিবির উদ্যোগে জেলা প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ১১৩ সদস্যের একটি যৌথ টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি বোমা মেশিন, ৬টি (প্রতিটি ১২০ ফুট) পাইপ, ৩০০টি স্টিল ও প্লাস্টিকের ড্রাম এবং ১৯টি লোহার পাথর ছাকনী জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মো, রওশন কবির উপস্থিতিতে জব্দকৃত সকল সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং জাতীয় সম্পদ সংরক্ষণে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের সাথে সমন্বয় করে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
আরও পড়ুন:


















