ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

তৃণমূলের সাথে কেন্দ্রের সংযোগ জোরদারে বিএনপির ‘বিজিএন’

জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ৬০ বার পঠিত
জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):  ডিজিটাল প্লাটফর্মে বিএনপির কেন্দ্রের সাথে তৃণমূলের সংযোগ জোরদারে কাজ করছে বিজিএন( বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক)। কেন্দ্র থেকে যাচাইকৃত তথ্য দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং অনলাইনভিত্তিক অপপ্রচার শনাক্ত করে খণ্ডন করাই এর অন্যতম লক্ষ্য। ঈশ্বরগঞ্জেও এই সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন দলের স্বার্থে।বিজিএনের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি রিদওয়ান আহমেদ রিজন বলেন, ‘বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় আমরা কাজ করে থাকি। দলের নাম ব্যবহার করে কেউ যদি কোন অপকর্মে লিপ্ত হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজে লিপ্ত হয় এবং কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে,  তাহলে আমরা দ্রুত দলের হাইকমান্ডকে বার্তা পাঠাই যেন দ্রুত অপরাধীর বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে পারে’
জানা যায়, গুলশানে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয় থেকে পরিচালিত হয় এই নেটওয়ার্ক। বিজিএন মূলত একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে কেন্দ্রীয় নীতিমালা ও রাজনৈতিক বার্তা দ্রুত সারাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এই নেটওয়ার্কের অন্যতম প্রধান মাধ্যম “BNP Network” নামের একটি কেন্দ্রীয় ফেসবুক পেজ। পাশাপাশি দেশের প্রতিটি সংসদীয় আসনভিত্তিক আলাদা পেজও পরিচালিত হচ্ছে। এসব প্ল্যাটফর্মে দলীয় নীতিমালা, রাজনৈতিক অবস্থান এবং সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত কন্টেন্ট প্রচার করা হচ্ছে। দলীয় নেতারা বলছেন, এই উদ্যোগ শুধু প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ নয়। গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও বিজিএন সক্রিয়ভাবে কাজ করছে।
রাজনীতি সচেতন কয়েকজনের ভাষ্যমতে,  ডিজিটাল যুগে এ ধরনের নেটওয়ার্ক দলীয় সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর করতে সহায়ক হতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তৃণমূলের সাথে কেন্দ্রের সংযোগ জোরদারে বিএনপির ‘বিজিএন’

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬