ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দীর্ঘদিনের জটলা কাটিয়ে অবশেষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (কুয়েট)’র ক্লাস

বিপ্লব সাহা,খুলনা ব্যুরো:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৬৭ বার পঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এর শিক্ষার্থী ও বহিরাগত রাজনৈতিক নেতাদের বৈষম্য রোশানলের সকল অচল অবস্থা কাটিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কালোমেঘ সরিয়ে দিয়ে নবাগত উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালী আজ ২৮ জুলাই সোমবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষক কর্মকর্তাদের নিয়ে এক জরুরী আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটিয়ে
পাঁচ মাস ১০ দিনের মাথায় অবশেষে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে। আজ রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রবিবার দিনভর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক শেষে কুয়েটের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সন্ধ্যায় এমনটি জানিয়েছেন। জানতে চাইলে রবিবার সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) নিয়োগ পেয়ে পরদিন শুক্রবার যোগ দিয়ে কাজ শুরু করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
শুক্রবার বিকেলে তিনি কুয়েটে এসে সবকিছু ঘুরে দেখে সন্ধ্যায় দায়িত্ব নিয়ে মূলত গতকাল শনিবার থেকে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। তবে অফিশিয়াল কার্যক্রম শুরু করেন আজ থেকে।
জানতে চাইলে কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান জানান, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় মিটিং করেছেন নবনিযুক্ত ভিসি।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, হল কমিটি, শিক্ষক সমিতি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন তিনি।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, দফায় দফায় মিটিং শেষে সবার সঙ্গেই নবনিযুক্ত ভিসির ফলপ্রসু আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, মঙ্গলবার থেকে কুয়েটের ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রয়ারি থেকে কুয়েটে অচলাবস্থা চলছে। ওই দিন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষে অনেক
শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা প্রথমে আন্দোলন শুরু করলে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করা হয়। এরপর রমজান ও ঈদের ছুটিসহ সব মিলিয়ে লম্বা ছুটির পর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করেই ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে তাঁদের দাবির মুখে কুয়েটের তৎকালীন ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ১ মে অন্তর্র্বতীকালীন ভিসি নিয়োগ দেওয়া হলেও তিনিও ২২ মে পদত্যাগ করেন। এর আগে ৪ মে থেকে শিক্ষকেরা আন্দোলন শুরু করেন শিক্ষার্থীদের দ্বারা কিছু শিক্ষক লাঞ্ছনার অভিযোগ এনে। এভাবে দুই মাস দুই দিন ভিসিবিহীন থাকার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর মেয়াদে নিয়োগ পেয়ে পরদিন ছুটির দিনেই তিনি দায়িত্বভার গ্রহণ করার পরেই জমে থাকা সমস্যার সুষ্ঠু সমাধানে নানান দিক বিবেচনা করে দফায় দফায় আলোচনার মাধ্যমে অবশেষে আজকের আলোচনা সভায় উপনীত হয় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কুয়েট এর ক্লাস।
আরও পড়ুন:


















