ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৬ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা। সাহিত্যচর্চা, বইপ্রেম ও ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে এ আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর বাটার মোড় এলাকায় জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় কবি-সাহিত্যিক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং বাংলা ভাষার চর্চাকে আরও বেগবান করাই এ মেলার মূল উদ্দেশ্য। ফেব্রুয়ারির এই বিশেষ সময়ে লেখক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের একত্রিত করে একটি প্রাণবন্ত সাহিত্যিক পরিবেশ তৈরি করতে তারা উদ্যোগ নিয়েছেন। বই প্রদর্শনীর পাশাপাশি কবিতা পাঠ, সাহিত্য আড্ডা ও মতবিনিময় পর্বও থাকবে বলে জানানো হয়েছে।
মেলায় রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের বিভিন্ন নতুন প্রকাশনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের লেখক ও প্রকাশনা প্রতিষ্ঠানের বই স্থান পেয়েছে। বিভিন্ন ধারার সাহিত্য—কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা গ্রন্থ ও শিশুতোষ বই—পাঠকদের জন্য সাজানো হয়েছে। এছাড়া সংগ্রাহক ও আগ্রহীদের জন্য কিছু দুর্লভ ও বিশেষ সংস্করণের বইও প্রদর্শন করা হয়েছে, যা বইপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।
দুই দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন নতুন প্রজন্মকে বইমুখী করবে এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসা আরও গভীর করবে। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

















