সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে বুধবার ১৯ আগস্ট সিয়াম ঝাল-মিষ্টি কারখানাতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। এ সময় কারখানাটির প্রয়োজনীয় অনুমোদন না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সানাউন সরদারের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন দুপচাঁচিয়া থানা পুলিশ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















