ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দুপচাঁচিয়ায় হরিবাসর পরিদর্শনে আসেন মহিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া(বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ৪৯ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া(বগুড়া): জাগতিক জীবনে সুখ লাভের জন্য আমরা অতিরিক্ত লোভ লালসায় মত্ত হয়ে যাই। এ লোভ লালসা ত্যাগ করে মনের অসুরকে দমন করতে হবে। সেই সঙ্গে দেহ নয়, আত্মার শান্তির জন্য কষ্ট করে হলেও ধর্মীয় কাজ করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করলে তার দয়া বা কৃপা লাভ করা যেতে পারে। তাই আমাদের সকলকে ধর্মবিরোধী কর্মকান্ড ত্যাগ করে ধর্মের পথ অনুসরণ করে চলতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্য সমাজের সচেতন ব্যক্তিদের এই মাদকের বিরুদ্ধে লড়তে হবে মাদক যেন সমাজে আর বিস্তার করতে না পারে সেজন্য সমাজের প্রতিটি নাগরিকে সচেতন হতে হবে। ৯ মার্চ সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার কইল গ্রামে সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন চলাকালীন পরিদর্শনে এসে আলোচনা সভা অনুষ্ঠানে ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন,বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচি য়া) এলাকার নবনির্বাচিত এমপি আব্দুল মহিত তালুকদার। মন্দির কমিটির সভাপতি আলতাফ নগর ইবনে সৈয়দ দ্বি- মূখী উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক ও বৈষ্ণব ভক্ত শ্রী প্রদীপ কুমার প্রাং এর সভাপতিত্বে ও হরিবাসর আয়োজক কমিটির সভাপতি শ্রী নীরেন কুমার সাহার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি একে এম মনিরুল ইসলাম খান স্বপন, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,। এ সময় আরও উপস্থিত ছিলেন, তালোড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা মোতালেব হোসেনসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথিকে মন্দির কমিটির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ সময় সংসদ সদস্য নিজ তহবিল থেকে মন্দির কমিটির হাতে আর্থিক সহযোগিতা করেন। সেইসঙ্গে মন্দির সংস্কার প্রকল্পের জন্য ৩ লক্ষ টাকা অনুদান দিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


















