ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়া পৌরসভা আয়োজনে ওয়ার্ডবাসীর সঙ্গে মতবিনিময়

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া দুপচাঁচিয়া পৌরসভা আয়োজনে ৫নং ওয়ার্ডবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ৭অক্টোবর বিকেলে পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও পৌরসভার উচ্চমান সহকারী মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, থানার পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলাম, সোভা এনজিও নির্বাহী পরিচালক আনারুল আজাদ লিটন, সাবেক কাউন্সিলর জাহানারা বেগম, পৌরসভা নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপ- প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, পরিস্কার পরদর্শক মিজানুর রহমান লিটন,প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, সুপারভিসন কর্মকর্তা নাজমুল ইসলাম প্রমূখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক শাহরুখ খান বলেন, একটি পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। দোকান, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস থেকে প্রতিদিনের জমে থাকা ময়লা-আবর্জনা নির্দিষ্ট সময়ে সংগ্রহ করে তা নিরাপদে ডাম্পিং স্টেশনে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল করতে পৌরবাসীকে এগিয়ে আসতে হবে এবং বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা যেখানে সেখানে না ফেলে নির্ধারিত জায়গায় বা বর্জ্য সংগ্রাহকদের কাছে পৌঁছে দিতে হবে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পৌরসভা গঠনে সকলের সহযোগিতার কামনা করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দুপচাঁচিয়া পৌরসভা আয়োজনে ওয়ার্ডবাসীর সঙ্গে মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন : ০৬:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬