ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজশাহীতে আতঙ্ক
দুর্বৃত্তদের গুলি-হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৬ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী নগরীর খোজাপুর এলাকায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোজাপুর গোরস্থানের প্রাচীরসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোস্তফা নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ মোস্তফা রাজশাহী নগরীর দাসমারি এলাকার তইমুর উদ্দিনের ছেলে বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একই সঙ্গে এই ঘটনায় খোজাপুরসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপকমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। কী কারণে এই ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত—তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



















