ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
দেবিদ্বারে জন্ম-মৃত্যু নিবন্ধন ফ্রি ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত

এম.জে.এ মামুন, সিনিয়র স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫৪ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলা ৪নং সুবিল ইউনিয়ন পরিষদ এলাকায় সর্বসাধারনের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শতভাগ করার লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিশেষ সপ্তাহ-২০২৫ উপলক্ষে শূন্য থেকে ১ বছরের মধ্যে বিনা খরচে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার বিশেষ ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের বুড়িরপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। উদ্বোধন শেষে তিনি সদ্য জন্ম নেয়া শিশুদের মায়ের হাতে বিনা খরচে জন্ম নিবন্ধের সার্টিফিকেট তুলে দেন।
তিনি উপস্থিত সবার উদ্যেশ্যে বলেন, জন্মের সাথে সাথে শিশুর জন্মের নিবন্ধিকরণ করতে হবে। জন্ম নিবন্ধন সনদ হচ্ছে একটি শিশুর অধিকার এবং মানুষের জীবনের প্রথম দলিল। শিশুর অধিকার সমুন্নত ও নিশ্চিতকরণের জন্য জন্ম নিবন্ধন অতিব জরুরী। জন্ম নিবন্ধন মূলত সন্তান জন্মের ০ থেকে ৪৫ দিনের মধ্যেই সম্পন্ন করে ফেলা উত্তম। অনেকেই বয়স বাড়ানো বা কমানোর ধান্দায় থাকেন এটি করা কোন ভাবেই ঠিক নয়, জন্মটাই যদি ভুল বা অসত্য দিয়ে শুরু হয়, তবে জন্মই যেন মিথ্যা দিয়ে শুরু হল। চাকরি বা রিজিক আল্লাহ তা’য়ার হাতে কথাটি বিশ্বাস করলে কোন ভাবেই এটি ভাবা ঠিক হতে পারে না যে, জন্ম কয়েক বছর পরে বা আগে দেখালে চাকরি পাওয়া সুযোগ বেড়ে যাবে।
জন্ম বা মৃত্যু নিবন্ধন ফি কত? তা হয়তো অনেকেরই অজানা। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী জন্ম বা মৃত্যুর ০-৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন বিনা ফিসে নিবন্ধন করা যাবে। জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর হইতে ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন ফি (সাকুল্যে) ২৫ টাকা। জন্ম বা মৃত্যুর ৫ (পাঁচ) বৎসর পর কোন ব্যক্তি জন্ম বা মৃত্যু নিবন্ধন ফি (সাকুল্যে) ৫০ টাকা।
জন্ম তারিখ ব্যতিত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা। বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ পাওয়া যাবে বিনা ফিসে। বাংলা ও ইংরেজী উভয় ভাষায় নকল সরবরাহ পাওয়া যাবে ৫০ টাকা ফি জমা করে। জন্ম তারিখ সংশোধনের বিষয়টি উপযুক্ত প্রমান সাপেক্ষে করার জন্য আবেদন ফি ১০০ টাকা নির্ধারন করা হয়েছে। তবে পিতা মাতার জন্ম নিবন্ধন ছাড়া সন্তানের জন্ম নিবন্ধন করা যায় না। তাই বয়স্ক বা শিশু যেই হোক না কেন তার জন্ম নিবন্ধন সম্পূর্ণ করুন।
এসময় উপস্থিত ছিলেন ৪নং সুবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাঈদ, অফিস সহকারী শ্রী মানিক দাস, বুড়িরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল আলম, ৯নং ওয়ার্ড সদস্য মো. রাসেল মেম্বার প্রমূখ।
আরও পড়ুন:





















