ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৩ মে ২০২৬

দেবিদ্বারে মানবতার দৃষ্টান্ত: দরিদ্র রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা

এম.জে.এ মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৬ বার পঠিত
এম.জে.এ মামুন:   কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সহস্রাধিক সাধারণ ও দরিদ্র রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২ মে) উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ মোকামবাড়িস্থ ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কুমিল্লার গোমতী হাসপাতাল ও ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৭ জন চিকিৎসক অংশ নেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি ও ইতালি প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমানের সভাপতিত্বে এবং বিবাহ রেজিস্টার মো. সাইফুল ইসলাম মিঠু মূন্সীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী হাসপাতালের সিইও ডা. মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. শরীফ এহসান এবং ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমিন।
আয়োজকরা জানান, ফতেহাবাদ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পে গাইনী, ডায়াবেটিস, চর্ম, শিশু, হৃদরোগ, গ্যাস্ট্রোলজি, চক্ষু, কিডনি এবং মৌসুমি জ্বরসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি সমস্যা ও রক্তের গ্রুপ নির্ণয়সহ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, এ কার্যক্রম প্রতি তিন মাস অন্তর নিয়মিতভাবে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে, যাতে করে এলাকার দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠী সহজেই প্রাথমিক চিকিৎসা সেবা পেতে পারেন।
মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি মাকসুদ রহমান বলেন, “বিভিন্ন জটিলতার কারণে এবারে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে চিকিৎসাপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হবে।”
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. মজিবুর রহমান বলেন, “মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে এখান থেকে আমাদের হাসপাতালে আগত হতদরিদ্র রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।”
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ এলাকার সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেবিদ্বারে মানবতার দৃষ্টান্ত: দরিদ্র রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬