ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এম.জে.এ মামুন:

কুমিল্লার দেবিদ্বারে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা আক্তার, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপি দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্ত এবং পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে প্রমুখ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার সময় নির্বিঘ্নে ভক্ত ও দর্শনার্থীদের চলাচল নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা, স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপিত হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পূজা উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপতৎপরতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সর্বশেষ পরিমার্জন : ০৭:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬